সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সারাদেশে একযোগে ৬১ জেলা পরিষদে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে সাধারণ সদস্য পদে চুয়াডাঙ্গায় ৪৭ মেহেরপুরে ৭০টি মনোনয়নপত্র উত্তোলন

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৬ ইং
সারাদেশে একযোগে ৬১ জেলা পরিষদে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে সাধারণ সদস্য পদে চুয়াডাঙ্গায় ৪৭ মেহেরপুরে ৭০টি মনোনয়নপত্র উত্তোলন

`dffffr`

সমীকরণ ডেস্ক: সারাদেশে একযোগে ৬১ জেলা পরিষদে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গায় এই নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে সাধারণ সদস্য পদে গতকাল পর্যন্ত ৪৭ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেছে বলে জানা গেছে। এবার চুয়াডাঙ্গার ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকী ২টি সংরক্ষিত ওযার্ডে পর্যাপ্ত ভোটার না থাকায় এবার ভোট অনুষ্ঠিত হবে না বলে জানা গেছে। আমাদের শহর প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মনোননয়নপত্র তুললেন সাংবাদিক আশরাফুল হক বিপুল ওরফে বিপুল আশরাফ। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র তোলা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, ইনকিলাবের জেলা প্রতিনিধি সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দ্দার, চ্যানেল আই ও জনকণ্ঠ প্রতিনিধি রাজীব হাসান কচি, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি রফিক রহমান, এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুস সালাম। সাংবাদিক আশরাফুল হক বিপুল ওরফে বিপুল আশরাফ চুয়াডাঙ্গা সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং আলোকদিয়া ও চিৎলা ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়সহ সদস্যবৃন্দসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের প্রথম দিনে মোট ৭০টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। এদের মধ্যে সদস্য পদে ৬৩টি এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭টি রয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার পর জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান এ তথ্য জানান। তিনি আরো জানান এদিন চেয়ারম্যান পদে কোন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেননি। তবে সদস্য পদে এদিন ৩নং এলাকার সবুজ হোসেন ও ১৩নং এলাকার হাফিজুর রহমান নামের দু’জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী