নিজস্ব প্রতিবেদক: গতকাল ২১শে নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদীদলের চেয়ারর্পাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্ত্বরে (পান্না সিনেমা হলের পাশে) বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়কে পুলিশের বাধায় মিছিলটি পুনরায় সাহিত্য পরিষদ চত্ত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক আবু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুযোগ্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি চেয়ারর্পাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের মনোবল ভাঙ্গতে পারবে না। বাংলাদেশের নির্যাতিত অত্যাচারী মানুষের জন্য লড়াই করে শহীদ জিয়ার সৈনিকেরা জালেম সরকারের পতন ঘটাবে। আরও বক্তারা তাদের বক্তব্যে বলেন যারা চুয়াডাঙ্গার বিএনপির রাজনীতিকে কলুষিত করেছেন তাদের সকলকে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে সেইসব কলুষিত নেতাদেরকে প্রতিরোধ করতে হবে। তারণ্যের প্রতীক চুয়াডাঙ্গা জেলা বিএনপির আগামী নেতৃত্ব রাজ পথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে কলুষিত মুক্ত বিএনপি গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ
হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া বিএনপির পতাকা তলে সমাবেত হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করার আহবান জানায়। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি রাফিতুল্লা মহলদার, থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাস পিটু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রায়হান, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোকারম হোসেন, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপ্টন, জেলা যুবদলের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, জেলা যুবদলের নেতা ইকরামুল হক ইকরা, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, কৃষক দল নেতা হামিদুল হক নেতাজি, বিএনপি নেতা, বদর উদ্দিন বাদল আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার সিনিয়র সহ-সভাপতি আনিসুল হক বিষু, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল ওয়াহিদ শিমুল, ৯নং ওয়ার্ড বিএনপির সাগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, কলম আলী, সুমন পারভেজ খান, আহসান ফিরোজ, মান্টু, আলঙ্গীর, সোহাগ, মনি, হাবলু, সেলু, বাপ্পি, রুবেল হাসান, মোঃ তুহিন, ছানোয়ার, শাহ-আলম, খাদেমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম, মহাসীন মেম্বার, জেলা তরুনদলের আহবায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদল নেতা আরিফ আহাম্মেদ শিপ্লব, জেলা ছাত্রদল নেতা সাহাবুদ্দিন, নিশান, রবিউল ইসলাম রবিন, লিমন হোসেন, দুর্জয় সাহা, শান্ত আলী, মুন্না আজিজ, মিশন রহমান, ইমন শেখ, নাফিজ হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে তারেক রহমানের সার্বিক কল্যান কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ সেলিমুল হাবিব সেলিম।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়নার জারির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল সকাল ১০টায় শহরের কেপি বসু সড়কের দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিল করতে না পেরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে। বিএনপি নেতা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন বিচার ব্যবস্থা এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রনে। হাস্যকর মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা তারই বহিঃপ্রকাশ। বক্তারা আরও বলেন খালেদা জিয়া তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ধ্বংস করার হীণ চক্রান্ত কোনদিন সফল হবে না। এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
সমীকরণ প্রতিবেদন