শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে রজব আলী সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন এর সভাপতিত্বে গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামর`জ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সফিকুল সইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুল হক বিশু, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল ওয়াহিদ শিমুল, বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, আব্দুল হান্নান, ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্য মনির`জ্জামান লিপ্টন, রাশেদুল ইসলাম রাশেদ, ইকরামুল হক ইকরা, মাসুদ রানা সাপেল, মো: সেলু, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সুমন পারভেজ খাঁন, জেলা তর`ন দলের
আহবায়ক মাসুদ সরকার, ছাত্রদল নেতা পারভেজ মহলদার, শিপ্লব, নিশান, বাপ্পি, হিমেল, রকি, শাওন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদল নেতা ইকরামুল হক ইকরা।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবদলের একাংশের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকালে শহরের কেদারগঞ্জস্থ বিএনপির কার্যালয় থেকে যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। মিছিলটি জেলা কার্যালয় থেকে নতুনবাজার আদর্শ স্কুলের কাছে পৌঁছালে পুলিশ মিছিলটিতে বাঁধা দেয়। এক পর্যায়ে যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের বেশ কয়েকবার ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশী বাঁধায় মিছিলটি সামনে যেতে না পেরে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। সেখানে জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র নেতা হাবিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম শাহাজান মুকুল, বিএনপি নেতা রবিউল ইসলাম বাবলু, মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হক, দামুড়হুদা উপজেলা আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্ছু ও আলমডাঙ্গা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বিপ¬বসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, বিএনপিকে ভয় পাই বলেই চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক হয়রানীমূলক মিথ্যা মামলা দিচ্ছে।
সমীকরণ প্রতিবেদন