বদরগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের ১নং সাধুহাটী ইউনিয়নের দু‘টি গ্রাম থেকে গত ৩০ অক্টোবর দিনগত রাতে ৩ টি গরু চুরির খবর পাওয়া গেছে। গরু তিনটির মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানান গরুর মালিকেরা। তথ্য সুত্রে জানা গেছে, সাধুহাটী ইউনিয়নের বোড়াই মাঠপাড়া এলাকার কিনু মন্ডলের বাড়ি থেকে গভীর রাতে চোরেরা একটি ছোট ষাড় গরু চুরি করে। যার মূল্য ৩০ হাজার টাকা। অপর দিকে একই রাতে আসান নগর গ্রামের বজলুর বাড়ি থেকে ১ টি ষাড় ও ১ টি গাভী চুরি হয়ে যায়। যার মূল্য ১ লক্ষ টাকা। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া জমে উঠেছে। সচেতন ও বিজ্ঞ মহলের দাবী এলাকায় চোরদের অণুসারী রয়েছে যে কারণে গরু চুরির ঘটনা ঘটেছে। সেহেতু গরু চুরির বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যাতে কোন ব্যবসায়ী বা কৃষক ক্ষতির মধ্যে না পড়েন এমনটাই আশা জনসাধারণের।
সমীকরণ প্রতিবেদন