মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চাঁদ দেখা গেছে সৌদিতে, আজ ঈদ!

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০১৮ ইং
চাঁদ দেখা গেছে সৌদিতে, আজ ঈদ!
সমীকরণ ডেস্ক: সৌদি আরবে আজ শুক্রবার ঈদ উল ফিতর উদ্যাপিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলমানদের জন্য পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সে দেশে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেখানেও আজ ঈদ উপযাপিত হবে। এদিকে চাঁদ দেখতে পায়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুসলমানরা। তারা শনিবার ঈদ উদযাপন করবেন। এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী শুক্রবার সেখানে ঈদ। এর আগে সুপ্রিম কোর্ট জানায়, ২৯ রমযান ইফতারের পর চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ উল ফিতর। অন্যথায় ঈদ হবে শনিবার। কিন্তু চাঁদ দেখা যাওয়ায় শুক্রবারই ঈদ হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী