সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বাড়াদী ও জেহালা ইউনিয়নে ভিক্ষুকদের পূর্নবাসন ও আশ্রয়নের জন্য ভিক্ষুকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্য সাক্ষাত

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০১৬ ইং
আলমডাঙ্গার বাড়াদী ও জেহালা ইউনিয়নে ভিক্ষুকদের পূর্নবাসন ও আশ্রয়নের জন্য ভিক্ষুকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্য সাক্ষাত

`14705911_1124727644248883_6862815356540655680_n`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন ও জেহালা ইউনিয়নের ভিক্ষুক মুক্তকরণ ও পুণর্বাসনের উদ্দেশ্যে গতকাল উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান তাদের সাথে সাক্ষাতকারে মিলিত হন। এসময় প্রায় শতাধিক ভিক্ষুক উপস্থিত ছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে বাড়াদী ইউনিয়ন কমপ্লেক্স চত্ত্বরে ভিক্ষুকমুক্তকরণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভিক্ষুকদের সাক্ষাৎকার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, সকল ওয়ার্ড মেম্বারগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার সৌজন্য সাক্ষাতে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভিক্ষাবৃত্তি পরিহার করুন। আমরা আপনাদের পূর্নবাসনের ব্যবস্থা করব। একইভাবে জেহালা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেহালা ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন সমাজ ৃসেবা অফিসার আবু তালেব।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ