শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাকিস্তানে পুলিশ কলেজে জঙ্গি হামলায় নিহত ৫৯

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০১৬ ইং
পাকিস্তানে পুলিশ কলেজে জঙ্গি হামলায় নিহত ৫৯

`37428_b3`

সমীকরণ ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি পুলিশ ট্রেনিং কলেজে জঙ্গি হামলায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নতুন নিয়োগ পাওয়া পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মী। সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে কোয়েটা থেকে ২০ কিলোমিটার দূরে বেলুচিস্তান পুলিশ কলেজে এই হামলার ঘটনায় আরও অন্তত ১২০ জন গুরুতর আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স ও ডনের। এই হামলা চলতি বছর পাকিস্তানে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতি জানিয়েছেন, ভারী অস্ত্রে সজ্জিত তিনজন আত্মঘাতী জঙ্গি ওই প্রশিক্ষণ কেন্দ্রের একটি ডরমিটরিতে হামলা চালায়। তিনি বলেন, 'ওয়াচ টাওয়ারের সেন্ট্রিকে তারা প্রথম গুলি করে। এতে তারা প্রশিক্ষণ কেন্দ্রটির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়।' ডন জানিয়েছে, হামলার সময় সদ্য পুলিশে যোগ দেয়া প্রায় ৭০০ ক্যাডেট পুলিশ একাডেমিটিতে ছিলেন। ঘুমন্ত এসব তরুণ ঘটনার আকস্মিকতায় এদিক-সেদিক পালাতে শুরু করে। এ সময় দুই হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিলে অধিকাংশের মৃত্যুর ঘটনা ঘটে। তৃতীয় হামলাকারীকে পাকিস্তান ফ্রন্টিয়ার ক্রপসের (এফসি) জওয়ানরা গুলি করে হত্যা করে। প্রত্যক্ষদর্শী এক ক্যাডেট বলেন, 'মুখ লুকানো ছদ্মবেশধারী তিন ব্যক্তিকে দেখতে পাই আমি। তাদের কাছে কালাশনিকোভ রাইফেল ছিল। তারা গুলি করতে করতে ডরমিটরিতে ঢুকে পড়ে, তবে একটি দেয়ালের ওপাশে ঝাঁপিয়ে পড়ে আমি রক্ষা পেয়েছি।' মঙ্গলবার সকালে উদ্ধারকারী কর্মকর্তারা নিহতের সংখ্যা ৫৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন। বেলুচিস্তানে মোতায়েন আধাসামরিক বাহিনী এফসির প্রধান মেজর জেনারেল শের আফগান বলেছেন, 'আমরা আসার পর প্রায় তিন ঘণ্টার মধে?্য অভিযান শেষ হয়।' অভিযানে অংশ নেয়া সামরিক বাহিনীর সদস?্যরা গুরুতর আহত হলেও পুলিশ একাডেমির কোনো ক?্যাডেট গুরুতর আহত হননি বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, হামলাটি আফগানিস্তান থেকে পরিচালিত হয় এবং হামলাকারী সন্ত্রাসীরা পরিচালনাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল। যোগাযোগে আড়ি পেতে পাওয়া তথে?্য জানা গেছে, হামলাকারীরা লস্কর-ই জাঙ্গভি গোষ্ঠীর উপদল আল আলিমির সদস্য। লস্কর-ই জঙ্গভি, পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পর্কিত।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত