মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিলে হুইপ ছেলুন

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০১৮ ইং
জবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিলে হুইপ ছেলুন
ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর অভিজাত হোটেল স্টার কাবাবে এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আশিকুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ার পাশাপাশি দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি, ভালো মানুষ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লি, প্যাসিফিক গ্রুপের ব্যবস্থপনা পরিচালক এস এম হাসানুজ্জামান টিটো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আকাশ, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ক্রীড়া সম্পাদক শামীম রেজা, জবি ছাত্রলীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পদক সাজ্জাদ হোসেন। কমিটির অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম আকাশ, ওয়াকিল আহমেদ হারেজ, আসিফ রেজা আভাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বাপ্পী ও আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, আব্দুস সামাদ জুয়েল, আইমান সাঈদ ফাহাদ, খাইরুল বাশার, দপ্তর সম্পাদক, চয়ন আহমেদ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, ছাত্রী বিষয়ক সম্পাদক মারিয়া বিনতে হামিদ, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে সালমা উর্মি। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম এম আনোয়ার।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী