সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পুলিশের রোয়াকুলি ইটভাটার নিকট মাদক বিরোধী অভিযান রেক্টিফাইড স্পিরিটসহ রাজবাড়ীর হাসেম ও ফয়েজ আটক

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৬ ইং
আলমডাঙ্গা পুলিশের রোয়াকুলি ইটভাটার নিকট মাদক বিরোধী অভিযান রেক্টিফাইড স্পিরিটসহ রাজবাড়ীর হাসেম ও ফয়েজ আটক

`DSC04897`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়ক থেকে পাঁচ কনটেইনার রেক্টিফাইড স্পিরিটসহ একটি পিকআপ আটক করেছে। জানা গেছে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রাজধারপুর গ্রামের হাসেম শেখের ছেলে পিকাপ ড্রাইভার পিয়াস শেখ (২২) ও তার বন্ধু একই জেলার রামকান্তপুরের হায়দার আলীর ছেলে ফয়েজ মিয়া (২০) রবিবার রাত ৩টার দিকে একটি পিকাপে ৫ কন্টেইনার ভর্ভি ১২৫ লিটার রেক্টিফাইড স্পিরিট নিয়ে চুয়াডাঙ্গা উদ্দেশ্যে রওনা দেয়। গভীর রাতে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে রোয়াকুলিতে সেলিম চেয়ারম্যানের ইট ভাটার নিকট আলমডাঙ্গা থানার এএসআই গিয়াস উদ্দিন হাইওয়েতে টহল অবস্থায় পিকাপটি দাঁড় করায়। পিকাপের ড্রাইভার পিয়াসকে কন্টিনারে কি আছে জিজ্ঞাসা করলে তার কথায় গড়মিল পাওয়া যায়। পুলিশের সন্দেহ হলে কন্টেইনারের মুখ খুলে চেক করলে তাতে রেক্টিফাইড স্পিটিরের গন্ধ পায়। তখন তারা স্বীকার করে পিকাপে ৫টি কন্টেনারে ১২৫ লিটার রেক্টিফাইড স্পিরিট আছে। তারা বলে রাজবাড়ী থেকে ৫ হাজার টাকার বিনিময়ে আমরা ১২৫ লিটার রেক্টিফাইড স্পিরিট চুয়াডাঙ্গায় পৌছে দেওয়া জন্য এসেছি। জুয়েল নামের একজন গাড়িটি ৫ হাজার টাকায় ভাড়া করে বলে ৫টি কন্টেইনার চুয়াডাঙ্গায় পৌছে দিতে হবে। আমরা ৫টি কন্টেইনার গাড়িতে তুলে সেখানে নিয়ে যাব। তবে চুয়াডাঙ্গার কে আমাদের কাছ থেকে এগুলো নামিয়ে নেবে তা বলেনি। পরে এএসআই গিয়াস পিয়াস ও ফয়েজ মিয়াকে আটক করে পিকাপ ও ৫ কন্টেইনারে ভর্তি ১২৫ লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করে থানায় নিয়ে আসে। পিকাপের রেজিষ্টেশন নং ঢাকা মেট্রো ন-১৪-৫৮৩২। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী