সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ডিগ্রি কলেজের প্রতিবেদন প্রকাশ হওয়ায় কর্তৃপক্ষের কঠোর ভূমিকা আইডি কার্ড ছাড়া কেও কলেজে প্রবেশ করতে পারবে না

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৬ ইং
জীবননগর ডিগ্রি কলেজের প্রতিবেদন প্রকাশ হওয়ায় কর্তৃপক্ষের কঠোর ভূমিকা আইডি কার্ড ছাড়া কেও কলেজে প্রবেশ করতে পারবে না

`erter`

জীবননগর অফিস: জীবননগর ডিগ্রি কলেজের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশ হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ছাত্র/ছাত্রীদের ৮টি নিয়ম বেধে দিয়েছেন বলে জানা গেছে। সম্পতি গত কয়েক দিন আগে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণে `জীবননগর ডিগ্রি কলেজ নানা সমস্যায় জর্জরিত` শিরোনামে সংবাদ প্রকাশ হলে কিছু শিক্ষক মনোক্ষুন্ন হলেও অবশেষে কলেজের সাবেক পরিবেশ ফিরে আনতে লেখাপড়ার মানউন্নয়নের লক্ষে, কলেজে বহিরাগত ছাত্র/ছাত্রীদের প্রবেশ বন্ধে গতকাল শনিবার জীবননগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আলী আখতারের স্বাক্ষরিত জীবননগর ডিগ্রি কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ৮টি বিষয় জানিয়ে দিয়েছেন। যার মধ্যে রয়েছে, সকল শিক্ষাথীকে সংশ্লিষ্ট সকল পরীক্ষায় অংশগ্রহন বাধ্যতামূলক, নিদিষ্ট তারিখের মধ্যে কলেজের সকল ছাত্র/ছাত্রীকে কলেজের বেতন, পরীক্ষার ফ্রি দিয়ে প্রবেশ পত্র নিতে হবে,১ম সাময়িক পরীক্ষায় অংশগ্রহন না করলে বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন না করলে কোনো শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে না, বোর্ডেও নির্দেশনা মোতাবেক ৬০%উপস্থিত না থাকলে নন-কলিজিয়েট বলে গণ্য হবে,পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষে ক্যালকুলেটার ব্যাতিীত সেলফোন বা কোনো ইলেকট্রনিক্্র ঢিভাইস সঙ্গে আনতে পারবে না ,শিক্ষা মন্ত্রনায়য়ের চিঠির প্রেক্ষিতে যুক্তিসঙ্গত ছাড়া কোনো শিক্ষার্থী কলেজ চলাকালীন সর্বোচ্চ ১০দিনের বেশি অনুপস্থিত থাকলে তাদেও নামের তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে,কলেজ চলাকালীন সকল শিক্ষার্থীকে তাদের আইডি কার্ড সঙ্গে আনতে হবে। কর্তৃপক্ষ মানউন্নয়নসহ কলেজের সার্বিক উন্নয়নের জন্য এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহন করায় জীবননগরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে। এছাড়া দৈনিক সময়ের সমীকরণে এই ধরণের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশের জন্য সম্পাদক ও বার্তা সম্পাদককে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ