সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা কেরু চিনিকলের সূর্যসেনা শ্রমজীবি সংগঠনের ঈদ পরবর্তী মিলন মেলায় নেতৃবৃন্দ মিল বাঁচাতে দুর্নীতি বন্ধ করে সকল শ্রমিককে সজাগ থাকার আহ্বান

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৬ ইং
দর্শনা কেরু চিনিকলের সূর্যসেনা শ্রমজীবি সংগঠনের ঈদ পরবর্তী মিলন মেলায় নেতৃবৃন্দ মিল বাঁচাতে দুর্নীতি বন্ধ করে সকল শ্রমিককে সজাগ থাকার আহ্বান

`SAM_3426`

দর্শনা অফিস: কালের বির্বতনে একই প্রতিষ্ঠানে চাকুরী করার পরেও পরস্পরের মধ্যে আন্তরিকতার ঘাটতির কারণে আমরা আমাদের ঐতিহ্য ও ন্যায় সংগত অধিকার থেকে বঞ্চিত আর সামাজিকতাবোধ আচার অনুষ্ঠান যখন প্রায় বিলুপ্তির পথে ঠিক সেই সময় সূর্যসেনা শ্রমজীবি সংগঠনের সকল শ্রমিকদের নিয়ে গতকাল এক মিলন মেলার আয়োজন করা হয়। সকাল ১১টার থেকে বেলা ৩টা পর্যন্ত সূর্যসেনা শ্রমজীবি সংগঠনের উদ্যোগে ঈদ পূর্ণঃমিলনের আয়োজন করা হয়। এ মিলন মেলায় সভাপতিত্ব করেন আবুল কালাম। সৎ নেত্রীত্বের অভাবে ধীরে ধীরে কেরু এন্ড কোম্পানী লিমিটেডের শ্রমিকরা সকল ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিদের বিভিন্ন দাবী তুলে কথা বলার অধিকার হারাছে এবং কেরু চিনিকলের পূর্বের শ্রমিক সংখ্যা আর বর্তমান শ্রমিক সংখ্যা দেখলে তা অনুভব করা যায়। এ অঞ্চলের মানুষ কিভাবে তাদের কর্মস্থল থেকে বঞ্চিত হচ্ছে। এখান থেকে মিলকে বাচাঁতে সৎ নেত্রীত্ব এবং দুনীতি বন্ধ করে সকলকে সজাগ হয়ে আন্তারিতকার সাথে কাজ করে মিলকে বাচাঁতে হবে এমনটিই বললেন কেরু শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং সূর্যসেনা শ্রমজীবি সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি হাফিজুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক উমর আলী, সাবেক শ্রমিক নেতা একেএম শহিদুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সোয়েব আলী, ফজলুল হক, মেহেরউল্ল¬া, ইয়সির আরাফাত মিলন, আব্দুর রাজ্জাক, এনামুল হক, সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমূখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী