মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার জয়নগরে রাজশাহীর মর্তুজার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০১৮ ইং
দর্শনার জয়নগরে রাজশাহীর মর্তুজার মৃত্যু
ভারত থেকে চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে বাংলাদেশির মৃত্যু নগদ টাকাসহ দুল হাতিয়ে নেয়ার অভিযোগ : পরিবারের কাছে লাশ হস্তান্তর ঘটনাস্থল থেকে ফিরে আফজালুল হক: ভারত থেকে চিকিৎসা শেষে বাড়ী ফেরার আগেই জয়নগর বর্ডারে বার্ধক্যজনিত কারনে মর্তুজা আলী (৫০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই মর্তুজা আলী মারা যান। গতকাল রাতেই চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সিরাজুল হক মনি নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এসময় নিহত মর্তুজা আলীর ছেলে কাওছার নিহতের কাছে থাকা নগদ ষাট হাজার টাকা ও কানের দুল হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেন। জানা গেছে, রাজশাহী জেলার বলিয়াথানার বোয়ালিয়া শেরাইল নিউজ কলোনীর মৃত সাব্বির আলীর ছেলে মর্তুজা আলী গত ২৫ মার্চ ভারতে যান নিজের চিকিৎসার জন্য। গতকাল বাড়ী ফেরার উদ্দেশ্যে ভারতে চিকিৎসা শেষে দর্শনা জয়নগর বর্ডার পার হয়ে শারিরীক অসুস্থতা বোধ করলে কাসটমস মোড়ের একটি দোকানে বসে পড়েন। কিছুক্ষন পরে বসা অবস্থায় মর্তুজা আলী মাথা ঘুরে মাটিয়ে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে দর্শনা মর্ডান ক্লিনিক ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। কিন্তু সদর হাসপাতালে নেওয়ার পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্তুজা আলীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মর্তুজা আলী বার্ধক্যজজনিত কারনে ভুগছিল। তিনি স্ট্রোক করেছিলেন। হাসপাতালে নেয়ার পূর্বেই তিনি মারা যান। এদিকে, গতকাল রাত ৯ টার দিকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। লাশগ্রহনকালে নিহতের ছেলে কাওছার অভিযোগ করে বলেন, আমার বাবার নিকট থেকে ষাট হাজার টাকা ও তার কানে দুইটি দুল পরে ছিলেন যেটা পাওয়া যায়নি। নিহতের ছেলে বলেন, এটা কেউ সুযোগ বুঝে হাতিয়ে নিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ পরিবারের স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী নেয়ার প্রস্তুতি চলছিলো।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী