মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেপালের বিমানবন্দরে আবারও ছিটকে পড়লো প্লেন

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৮ ইং
নেপালের বিমানবন্দরে আবারও ছিটকে পড়লো প্লেন
সমীকরণ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ছিটকে পড়লো মালয়েশিয়ার একটি যাত্রীবাহী প্লেন। তবে যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে উড্ডয়নকালে ‘ত্রুটি ধরা পড়লে’ থামতে গিয়ে ছিটকে পড়ে মালিন্দো এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ প্লেনটি। ১৩৯ আরোহীবাহী প্লেনটি কাঠমান্ডু থেকে কুয়ালালামপুরে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর সংবাদমাধ্যমকে বলেন, প্লেনটি উড্ডয়নকালে একটি ‘ত্রুটি’ ধরা পড়লে পাইলট উড্ডয়ন স্থগিত করেন। কিন্তু উড্ডয়নের জন্য ছুটতে থাকা প্লেন হঠাৎ ছিটকে রানওয়ে থেকে ৩০ মিটার দূরে গিয়ে কাদায় পড়ে। তাৎক্ষণিক রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ‘ত্রুটি’র বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি উল্লেখ করে ঠাকুর বলেন, আরোহীরা সবাই অক্ষত ও নিরাপদ। এ বিষয়ে মালিন্দো এয়ারলাইন্সের তাৎক্ষণিক কোনো বক্তব্য মেলেনি। গত ১২ মার্চ কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৭১ আরোহীবাহী একটি প্লেন। এতে পাইলট, কো-পাইলট ও দুই ক্রুসহ মোট ৫১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি। তবে বেঁচে গেছেন ২০ জন। হিমালয়ের দেশটির পাহাড়ঘেরা ত্রিভুবন বিমানবন্দর ফ্লাইট ওঠানামার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক। মার্চেই এই বিমানবন্দরের রানওয়েতে অবতরণকালে ছিটকে পড়ে তার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী