মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিচিতি সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৮ ইং
পরিচিতি সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
এপেক্স ক্লাব অব বাংলাদেশ : চুয়াডাঙ্গার নতুন কমিটির শপথ গ্রহন ও নিজস্ব প্রতিবেদক: এপেক্স ক্লাব অব বাংলাদেশের চুয়াডাঙ্গার কমিটির শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা চেম্বার ভবনের এ সভা অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাব অব চুয়াডাঙ্গার সভাপতি এপেক্সিয়ান বিদায়ী কমিটির সভাপতি নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এপেক্সিয়ান খুস্তার জামিল ও যুগ্ম-সাধারণ সম্পাদক এপেক্সিয়ান এ্যাড. শামসুজ্জোহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এ্যাড. খান মোহাম্মদ লিয়াকত আলি, এপেক্সিয়ান এ্যাড. শওকত আলি, এপেক্সিয়ান এ্যাড আসাদুল আলম, এপেক্সিয়ান প্রফেসর আসাদুজ্জামান ফিরোজ। এপেক্সিয়ান আব্দুর রসিদের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত গাওয়ার পর প্রধান অতিথি হুইপ ছেলুন এমপি ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দনসহ সদস্যদের শপথ গ্রহন করান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে তার বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, গত বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার রোজি হুসাইন এপেক্স ক্লাবের সকল সদস্যদের সাথে আলোচনা করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের জন্য এপেক্সিয়ান আবুল কালাম আজাদকে সভাপতি ও আরশাদ আলী চন্দনকে সাধারণ সম্পাদক করে এপেক্স ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্সিয়ান সোহরাব হোসেন, এপেক্সিয়ান আলাউদ্দিন হেলা, এপেক্সিয়ান সেলিম আলি, ওহিদুল ইসলাম, আরেফিন আলম রঞ্জু, আবু আহসানুজ্জামান বাবু, এপেক্সিয়ান আব্দুর রহিম, এপেক্সিয়ান আব্দুর রহিম, এপেক্সিয়ান পলাশ কুমার, সবুজ, এপেক্সিয়ান ফুলরা, বিউটি, স্মৃতি, কহিনুর বেগম, রোজিনা জোয়ার্দ্দার সাথী, সম্পা, আব্দুর রহমান আব্দুল হাই সিদ্দিক প্রমূখ। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে এপেক্স ক্লাবের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী