রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ৬ মাসের কারাদন্ড

  • আপলোড তারিখঃ ২১-১০-২০১৬ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ৬ মাসের কারাদন্ড

`wer`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে সেকেন্দারকে ৫০ গ্রাম গাজাসহ আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে। দুপুর ১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী সেকেন্দারকে মাদক সেবনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আজ সেকেন্দারকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুর শহরের তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার