মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩ সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন : ৯ জন খালাস

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০১৮ ইং
৩ সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন : ৯ জন খালাস
চুয়াডাঙ্গা দামুড়হুদায় কৃষক মহাসিন হত্যা মামলার রায় ঘোষণা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদার গোবিন্দহুদায় কৃষক মহাসিন আলী হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে ৩ সহদরসহ ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আদালতে ১৪জন আসামী উপস্থিত ছিল। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হল- দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত নুরুবক্সের ছেলে তিন সহদর জনুর মিয়া(৪২), ওয়াজ আলী (৫৫) ও ছোট বুড়ো (৫০) এবং একই গ্রামের মৃত মওলা বকসের ছেলে আব্দুল কুদ্দুস (৫৪) ও মসলেম উদ্দীনের ছেলে লতিফ আলী(৩০)। মামলার বিবরণে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মহসিন আলী ও প্রতিবেশি আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১ জানুয়ারি সকালে আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে মহসিন আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মহসিন আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে ওই দিনই তার মৃত্যু হয়। পরদিন সকালে নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ১৪ জানের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকির হোসেন খাঁন আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদ- ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী