মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভারতীয় ঔষধ উদ্ধার করেছে বিজিবি

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০১৮ ইং
জীবননগরে ভারতীয় ঔষধ উদ্ধার করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে অভিযান চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯৪পিস ভারতীয় ঔষধ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে এ ঔষধ উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তা হতে ১৯৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৮ হাজার ৫’শ টাকা। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু