মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে সোহানী বিনতে ইয়াকুব ল্যাসমীর পুরস্কার গ্রহণ

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৮ ইং
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে সোহানী বিনতে ইয়াকুব ল্যাসমীর পুরস্কার গ্রহণ
জাতীয় পাট দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে ‘জাতীয় অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণে সোনালি আঁশ পাটের ভূমিকা’ শীর্ষক জাতীয় ভাবে স্কুল পর্যায়ে এক রচনা প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা মেয়ে সোহানী বিনতে ইয়াকুব ল্যাসমী। রচনা প্রতিযোগিতায় সে দশম শ্রেণি (বিজ্ঞান শাখা) নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতার মাধ্যমে সে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করে। গত ৬ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট ও ৩০ হাজার টাকার প্রাইজবন্ড গ্রহণ করে। সে চুয়াডাঙ্গা পোস্ট অফিস পাড়া ইমারজেন্সী রোডের পিতা কৃষিবিদ এম. ইয়াকুব আলী ও ডালিয়া ইয়াসমিন লিপির একমাত্র কন্যা। আশরাফ উদ্দিন (কালু মিয়া) ও মরহুম বদরুজ্জামানের নাতনি সোহানী বিনতে ইয়াকুব ল্যাসমী। তবে তারা পরিবারসহ ঢাকায় বসবাস করে। সোহানী বিনতে ইয়াকুব ল্যাসমী বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়াপ্রার্থী।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু