মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ১’শ গ্রাম গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় ১’শ গ্রাম গাঁজাসহ একজন আটক
কুড়ুলগাছি প্রতিনিধি/ কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি মাদক বিরোধী অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় থেকে ১’শ গ্রাম গাঁজাসহ আজিজুল হক নামের এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃত আজিজুল হক কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, শুক্রবার কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আসাদুর রহমান আসাদের নেতৃত্বে এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে আজিজুল হকের দেহ তল্লাশি করে ১’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজিজুলকে গাঁজাসহ দামুড়হুদা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু