মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে এক বৃদ্ধার বিষপানে আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৮ ইং
মহেশপুরে এক বৃদ্ধার বিষপানে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ মহেশপুরের রাশিদা খাতুন (৫০) নামের এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল রোববার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। রাশেদা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামপুর ইউনিয়নের গুড়দহ গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল আজিজের স্ত্রী। পারিবারিক সুত্রে জানা গেছে, রাশেদা খাতুন দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। অনেক জায়গায় চিকিৎসার পরও সুস্থ না হওয়ার যন্ত্রনা সইতে না পেরে বিষপান করে। পরে বিষয়টি আমরা টের পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। এদিকে, রাশিদা খাতুনের মরদেহ দুপুরে ময়নাতদন্তশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে সদর থানা পুলিশ। গতকাল রাতেই দাফনকার্য সম্পন্ন করা হবে বলে জানায় নিহতের স্বামী আব্দুল আজিজ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু