মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ রাতে এনটিভির পর্দায় দেখা যাবে ধীরু বাউলকে

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
আজ রাতে এনটিভির পর্দায় দেখা যাবে ধীরু বাউলকে
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার রাত সাড়ে ১১টায় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র পর্দায় সরাসরি গানের অনুষ্ঠান ‘মাটির গান’ মাতাবেন চুয়াডাঙ্গা দর্শনার কৃতি সন্তান, খ্যাতনামা লোক ও বাউল শিল্পী ধীরু বাউল। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ১০২তম জন্মদিবস ও উপমহাদেশের প্রখ্যাত লোককবি একুশে পদকপ্রাপ্ত কবিয়াল বিজয় সরকারের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এনটিভি’র বিশেষ এ আয়োজন। ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে শাহ আব্দুল করিম ও বিজয় সরকারের ডজন খানেক গান পরিবেশনের কথা রয়েছে ধীরু বাউলের। ধীরু বাউল সকলকে ‘মাটির গান’ অনুষ্ঠানটি দেখার অনুরোধ জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু