মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০১৮ ইং
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জেহালার গড়চাপড়া গ্রামে জমি সংক্রান্ত জের দায়ের কোপে রক্তাক্ত জখম হয়েছে সাদ্দাম। গতকাল সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানা অভিযোগ হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামে দীর্ঘদিন সাদ্দামের সাথে একই গ্রামের তাইজেলের ছেলে সাহাবুলের জমির মধ্য দিয়ে প্রবেশ না করার জন্য গোলোযোগ করে যায়। গতকাল সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে তাদের জমিতে প্রবেশ করলে সাহাবুল সাদ্দামের বাড়িতে গিয়ে বিভিন্ন গালিগালাজ করতে থাকে তার সাথেও থেমে থাকে না হত্যার হুমকি। এ সময় সাদ্দাম প্রতিহত করতে গেলে নেকবার হোসেনের ছেলে জানু (৪০) ও মৃত বিজা মিয়ার ছেলে রাশি ছুটে আসে। সাহাবুলের পক্ষ নিয়ে সাদ্দামকে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় সাদ্দামের ভাবি মাজেদা খাতুন ঠেকাতে এলে তাকে শ্লীলতাহানী করে এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় অভিযোগ হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু