সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ীতে পাখিভ্যানের চাকায় লুঙ্গি জড়িয়ে যুবক আহত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৬ ইং
হিজলগাড়ীতে পাখিভ্যানের চাকায় লুঙ্গি জড়িয়ে যুবক আহত
`20161010_183514` হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী সড়কে পাখিভ্যানের চাকায় লুঙ্গি জড়িয়ে রতন নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে হিজলগাড়ী বাজার থেকে বাড়ী ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।পথচারীরা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে বলদিয়া মাঠ পাড়ার মোঃ হারান হোসেনের ছেলে মোঃ রতন আলী (১৬), হিজলগাড়ী বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে পাখি ভ্যানযোগে বাড়ী ফেরার পথে নজরুলের চালের দোকানের সামনে পাখিভ্যানের চাকার সাথে নিজের পরনের লুঙ্গি  জড়িয়ে যাওয়ায় ভ্যানের উপর থেকে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে তার হাঁটু-মুখ এবং মাথার একাংশ থেঁতলে যায়। এতে তার প্রচুর রক্ত ঝরতে থাকে। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ