মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের দারিয়াপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াসের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০১৮ ইং
মুজিবনগরের দারিয়াপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াসের মৃত্যু
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলা দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের সাবেক আমির এস.এম আবু ইলিয়াস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজেউন)। গতকাল মঙ্গলবার ভোর ৪টার সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এস.এম আবু ইলিয়াস দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক। তিনি দারিয়াপুর ইউনিয়ন পরিষদে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুতে মেহেরপুর জেলা জামায়াতের আমির শোক প্রকাশ করে বলেন, আমরা একটি সৎ কর্মঠ মানুষ হারালাম। পরিবারের প্রতি সমেবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ তাহার পরিবারের প্রতি ধৈর্য্য ধারণের তৌফিক দেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু