মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হোটেল মালিক সমিতির প্রতিনিধি সভা

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৮ ইং
মেহেরপুরে হোটেল মালিক সমিতির প্রতিনিধি সভা
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা রেস্তোরা মালিক সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের সাধু বার্নবারের হলরুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব এম রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব ওসমান গনি, সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গাংনী উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ। এসময় সেখানে জেলা হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক বিকাশ কুমার, সদস্য ইয়ারুল ইসলাম, আলতাব হোসেনসহ জেলার সকল হোটেলের মালিকেরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু