সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি’র ভাইসহ আ.লীগ-যুবলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০১৮ ইং
এমপি’র ভাইসহ আ.লীগ-যুবলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ককে লাঞ্ছিত ও দাপ্তরিক কাগজপত্র লুটের অভিযোগ নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমানকে লাঞ্ছিত ও দাপ্তরিক কাগজপত্র লুট করার অভিযোগ এনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের ভাই জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ডা. মিজানুর রহমান বাদি হয়ে মেহেরপুর সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৯। মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা ও মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, আওয়ামী লীগ কর্মী দেবাশীষ কুমার বাগচি ও ইলিয়াস হোসেন। মামলার এজাহারে বাদির অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুল, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামসহ আসামিরা তত্বাবধায়কের কার্যালয়ে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং ২০১৭- ২০১৮ অর্থ বছরের খাবার ও কাপড় ধোয়ার দরপত্রের কাগজসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র নিয়ে যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এজাহারটি মামলায় অন্তর্ভুক্ত হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী