মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৭ ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
গাংনী অফিস: মেহেরপুর গাংনীর সাহেবনগরে সড়ক দুর্ঘটনায় উম্মে হেনা (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত উম্মে হেনা গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের আবু শামার মেয়ে ও সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গতকাল শুক্রবার সকালের দিকে সাহেবনগর গ্রামের মোড়ে নামক স্থানে একটি মাটিবাহী ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী উম্মে হেনা নিহত হয়। স্থানীয়রা জানান, উম্মে হেনা সকালে বাড়ি থেকে আরবি পড়ার জন্য এক আরবী শিক্ষকের বাড়ি যাচ্ছিল। সে গ্রামের মোড়ে পৌছালে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, উম্মে হেনা বাড়ি সংলগ্ন রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে ছিলো। পেছন থেকে একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু