মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৭ ইং
কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক
কুড়ুলগাছি প্রতিনিধি: কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের অভিযানে গাঁজাসহ কার্পাসডাঙ্গার মাঝপাড়ার গোলাম ইছার ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। জানাগেছে, গতকাল রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের এসআই আসাদুর রহমান আসাদের নেতৃত্বে এএসআই মাসুদ, এএসআই শাহজালাল, এএসআই কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গার মাঝপাড়ায় অভিযান চালিয়ে গোলাম ইছার ছেলে মামুন (২০) কে আটক করে। মামুনের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু