শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৬ ইং
দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু গ্রেপ্তার

দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবুকে (৬০) ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পেছনে তাঁর নিজ বাসা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


আতিয়ার রহমান হাবু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ইসলাম বাজারপাড়ার বাসিন্দা। তিনি দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌরসভার সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


আতিয়ার রহমান হাবুর ছোট বোনের স্বামী টিপু জানান, বুধবার গভীর রাতে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার পেছনে তাঁর নিজ বাসা থেকে আতিয়ার রহমান হাবুকে আটক করে। তবে আটকের কারণ বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তাঁর জানা নেই।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে