শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে প্রস্তুতিমূলক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর রাত সাড়ে সাতটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে দরগাহ, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির সিনিয়র সহসভাপতি ও জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক সাব্দার রহমান বিশ্বাস, সমাজসেবক মহাসিন আলী, দরগা কমিটির সহসভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি হাজী আশাদুর রহমান (আশা), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সোনা), আসাদুজ্জামান আড়িয়াল, খন্দকার নাসির উদ্দীন সোহাগ, কোষাধ্যক্ষ মোল্লা রকিব উদ্দীন, মোল্লা হাসিবুল হোসেন (শান্ত), আব্দুল ওয়াহেদ ওয়াহেদ মিয়া, সমশের আলী, ডা. মোহা. রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, শেখ ফরহাদ হোসেন সেলিম, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোল্লা আলী আহাম্মদ ও বর্তমান ইউপি সদস্য শেখ আতিয়ার রহমান।


এসময় উপস্থিত ছিলেন কমিটির সহদপ্তর সম্পাদক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, আহ্বায়ক কমিটির সাবেক কোষাধ্যক্ষ আজিজুল হক, শফিকুর রহমান হাবু, আবু জাফর, শেখ আব্দুল মমিন, রফু উদ্দীন, ডা. মিজানুর রহমান, মোল্লা মকছেদুর রহমান টিক্কা, ফরহাদ হোসেন ডাকু, আব্দুল মমিন মণ্ডল, আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন বিশ্বাস, জাফরুল হক বাবলু, বিপুল হোসেন, সানোয়ার হোসেন, কাজী বাকির হোসেন, আলী মোহাম্মদ, এসএম জাভেদ লালমিয়া, শেখ জিহাদী ইসলাম সোহাগ, ফিরোজ আলম সাফা, কাজী শিলন, মনিরুজ্জামান মনি, আবুল হোসেন, আশরাফ আলীসহ কমিটির সদস্যরা। উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে।



কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার