শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মরহুমা রিজিয়া খাতুনের স্মরণে ১৫ জনের বিনামূল্যে ছানি অপারেশন

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মরহুমা রিজিয়া খাতুনের স্মরণে ১৫ জনের বিনামূল্যে ছানি অপারেশন

মরহুমা মোছা. রিজিয়া খাতুনের স্মরণে চুয়াডাঙ্গায় ১৫ জন অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার কেদারগঞ্জে অবস্থিত ইম্প্যাক্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। মরহুমা রিজিয়া খাতুন ছিলেন মৃত মাসুদুল হকের সহধর্মিণী।


ক্যাম্পে ১৫ জন রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। এ কার্যক্রমের যাবতীয় ব্যয়ভার বহন করেন মরহুমা রিজিয়া খাতুনের পরিবারের সদস্যরা। অপারেশন চলাকালে উপস্থিত ছিলেন মরহুমার ছেলে এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফাউন্ডার ট্রাস্টি ড. রেজাউল হক।


আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না- এমন রোগীরা এ উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন। বিশেষ করে ছানি অপারেশনের ব্যবস্থা হওয়ায় উপকৃত হয়েছেন তাঁরা। এসময় উপকারভোগী রোগীরা মরহুমা রিজিয়া খাতুনের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আয়োজকরা জানান, মরহুমা মোছা. রিজিয়া খাতুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স
notebook

গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা