জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়, রেফারি, ধারাভাষ্যকারসহ সংশ্লিষ্টদের মাঝে ৩০টি উন্নত মানের ফুটবল জার্সি বিতরণ করা হয়েছে। আর্গন অ্যানিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান এবং আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান মো. সাদিকুর রহমান সাদিকের সৌজন্যে এসব জার্সি দেওয়া হয়। গতকাল বুধবার বিকেল চারটায় তাঁর পক্ষে জার্সিগুলো বিতরণ করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রতিবেদক জাহিদুল ইসলাম মামুন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সেলস ম্যানেজার ফরিদুরজ্জামান সরকার, রিজিওনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান আসাদ, সাউথ জোনের সহকারী মার্কেটিং ম্যানেজার শুভ্র জ্যোতি মিত্র, ফুটবল একাদশের অধিনায়ক শামীম শেখ, সমাজসেবক মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), মোল্লা হাফিজুর রহমান ইয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ফাহিম হোসেন তুর্ষ, গোলরক্ষক রাইয়্যান আরাফাত সোহানসহ আয়োজক কমিটির সদস্য ও খেলোয়াড়েরা।
উল্লেখ্য, আন্দুলবাড়ীয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা জয়লাভ করলে জার্সি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাদিকুর রহমান সাদিক। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ জার্সি বিতরণ করা হয়। জার্সি পেয়ে খেলোয়াড় ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া