সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক পুলিশের অভিযান

১৬ মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক পুলিশের অভিযান

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন লঙ্ঘন রোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল রোববার শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেটে পৃথক তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটটি মোটরসাইকেল আটক ও আটটি প্রসিকিউশনসহ মোট ১৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।


ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং মোটরযান আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এসময় আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল আটকসহ সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে সার্জেন্ট নবাব, সার্জেন্ট ওয়াসিম, সার্জেন্ট নাজমুল ও টিএসআই খায়রুলসহ ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, সড়কে দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুার কুতুবপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি