সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্গাপূজার নিরাপত্তায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সীমান্তে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২৬ ইং
দুর্গাপূজার নিরাপত্তায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সীমান্তে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তবর্তী এলাকায় ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১০ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। চার প্লাটুনের মধ্যে দুই প্লাটুন রিজার্ভ রাখা হয়েছে।


৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৬ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৭১টি টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পূজা শেষ হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।


পূজামণ্ডপের সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি শনাক্ত এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ছয়টি জেলার সীমান্তবর্তী এলাকাসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।


মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুার কুতুবপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি