সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্র গুরুতর আহত

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্র গুরুতর আহত

চুয়াডাঙ্গায় লালন সাঁইয়ের মেলায় যাওয়ার পথে চলন্ত ট্রেনের ছাদে উঠে ভিডিও ধারণ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে নাঈম হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত নাঈমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত নাঈম হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর গ্রামের খালপাড়ার বাসিন্দা শেরেগুল আলীর ছেলে। সে স্থানীয় ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালন সাঁইয়ের মেলায় যাওয়ার উদ্দেশ্যে রোববার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয় নাঈম। পরে তারা চুয়াডাঙ্গা থেকে মহানন্দা ট্রেনে যাত্রা করে। একপর্যায়ে নাঈম ও তার বন্ধুরা চলন্ত ট্রেনের ছাদে উঠে ভিডিও ধারণ করতে থাকে। ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনের কিছুটা দূরে পৌঁছালে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায় নাঈম। এতে সে গুরুতর আহত হয়।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও রেল পুলিশের সহায়তায় নাঈমকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করা হয়।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুার কুতুবপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি