মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নদীর ১৩ টি বাঁধ অপসারণ জাল জব্দ

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০১৭ ইং
ঝিনাইদহে নদীর ১৩ টি বাঁধ অপসারণ জাল জব্দ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের নবগঙ্গা নদীতে অবৈধভাবে দেওয়া ১৩টি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারেন্ট ও পোনা ধরার জাল জব্দ করা হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, নবগঙ্গা, ফটকি, ঝাপই নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ঘোড়শাল, ফুরসন্দি, দোগাছী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় নদীর বেশ ৮টি বাঁধ অপসারণ করা হয় ও বিপুল সংখ্যক কারেন্ট জাল, তার জব্দ করা হয়। এর আগেও গত সপ্তাহে ৫ টি বাঁধ অপসারণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীরদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি