বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা ও শহরে নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশ, কেক কাটা, দোয়া মাহফিল এবং মাছের পোনা অবমুক্তকরণ। তবে চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত বর্ণাঢ্য শোভাযাত্রা স্থগিত করা হয়েছে, যা আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের স্মরণে ও সমর্থনে বিভিন্ন স্লোগান ও বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। তবে বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত বর্ণাঢ্য শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় টাউন ফুটবল মাঠ থেকে ওই শোভাযাত্রা বের করার কথা জানিয়েছে জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আ স ম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট ও আবু জাফর মন্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা ও সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মওলানা মাহাবুল হক ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেবুব, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর হক আজিজুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
পতাকা উত্তোলন শেষে টাউন ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হবে।
এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে পুলিশ পার্ক-সংলগ্ন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
শরীফুজ্জামান শরীফ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদস্যসচিবসহ জেলা বিএনপির তত্ত্বাবধানে মাথাভাঙা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চেতনাকে সফল করার জন্য আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব ইকরামুল হক ও সাংগঠনিক সম্পাদক শামিম হাসানসহ মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝণ্টু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সহসভাপতি আজিবার রহমান কালু, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, যুবদল নেতা আবুল কালাম, পান্না, দেলদুয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মাবুদ, ওলামা দলের সদস্য আব্দুর রশিদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়। পরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা জাহান পারুল, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা কৃষকদল নেতা শামসুল আলম, ওলি হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশে বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পরে দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
জীবননগর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে নির্ধারিত স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে জীবননগর মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়। আর র্যালি শেষে কেক কাটা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, উপজেলা শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, সদস্যসচিব সবুজ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিনাজুল ইসলাম, সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আজমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্যসচিব রাসেল, যুগ্ম আহ্বায়ক রনন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল, সদস্যসচিব মো. সুমন বিশ্বাস, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদেক আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু ও সুজন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ, সদস্য শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ, ৯ নম্বর বিএনপির সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মেহেরপুর:
মেহেরপুরে জাকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের সূচনায় সকাল ৭টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমাদের মূল লক্ষ্য হলো দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। সকল ভেদাভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদরে মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন ছাতু, সাংগঠনিক সম্পাদক আখের আলী ও আসাদুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিণ্টু ও যুগ্ম আহ্বায়ক এস এম ফিরোজুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি মুশাররফ হোসেন তপু, সহসভাপতি এস এ খান শিল্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মোহাম্মদ সানি, যুবদল নেতা মিঠুন প্রমুখ।
মুজিবনগর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে একটি পথসভার মাধ্যমে শেষ হয়।
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম ও সাইফুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম আলী, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম এবং দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
এছাড়া মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এম সালাউদ্দিন, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল হকসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
র্যালি ও পথসভায় নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পুরো আয়োজনে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হরিণাকুণ্ডু:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ এই কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমবেত হন। মুহূর্তের মধ্যেই প্রিয়নাথ স্কুল প্রাঙ্গণ নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সুসজ্জিত প্ল্যাকার্ড।
পরবর্তীতে প্রিয়নাথ স্কুল মাঠ থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হরিণাকুণ্ডু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানগুলো অতিক্রম করে। এ সময় নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের স্মরণে ও সমর্থনে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘বিএনপি গণমানুষের দল। বহুধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী ভাবধারায় দেশকে এগিয়ে নিতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি সব সময় আপসহীন ভূমিকা পালন করে আসছে।’ তিনি হরিণাকুণ্ডুর মাটি ও মানুষের বিএনপিকে সুসংগঠিত রাখতে উপস্থিত সব স্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমীকরণ প্রতিবেদক