মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, তিতুদহ, আলমডাঙ্গা, মুজিবনগর ও গাংনীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গা, তিতুদহ, আলমডাঙ্গা, মুজিবনগর ও গাংনীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা, তিতুদহ, আলমডাঙ্গা, মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এসব ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।  এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারেয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতার মাহফিলে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সত্যপ্রত সিকদার, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) শিশুল কুমার বিশ্বাস,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিএম তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মোরশেদ আলম, চুয়াডাঙ্গা সদরের সিভিল জজ নাসির হোসাইন, আলমডাঙ্গার সিভিল জজ মো. জাকারিয়া, জীবননগরের জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরাণ ঢালি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


তিতুদহ:
‘স্বপ্ন সোপান’ চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রাম ছাড়িয়ে ইউনিয়নব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজে তরুণদের এই সংগঠনটির পদচারণা। গতকাল সোমবার সংগঠনটি আয়োজন করে ‘তারূণ্যের ইফতার’। বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে দুই শতাধিক তরুণের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের কর্মীদের পুনর্মিলনী এবং সম্মিলিত ইফতার কার্যক্রমে শেষে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্বপ্ন সোপান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. কনক রেজা অংকন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সকল প্রজেক্ট ডিরেক্টর, ইভেন্ট ডিরেক্টর এবং কর্মীবৃন্দ।  পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের পরবর্তী কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন সহ-পরিচালক ওলিউল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন নাজমুল, তানছির, সোহেল, জনি, জাভেদ, অন্তর, লাহাব, মুস্তাক, আরাফাত, রনিসহ আরও অনেকে।


আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। এসময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহাজ উদ্দিন মাস্টার, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ছড়াকার আহাদ আলী মোল্লা, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক শ্রী প্রশান্ত কুমার বিশ্বাস, ফিরোজ ইফতেখার, তানভীর সোহেল, আতিক বিশ্বাস এবং দৈনিক মাথাভাঙ্গার শিফট ইনচার্জ আলম আশরাফ।


এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সহসভাপতি সোহেল হুদা ও আব্দুল্লাহ হক, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সাইফুল ও তানজিদ হিরো, সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কোষাধ্যক্ষ শাহরিয়ার শরিফ, আইসিটি বিষয়ক সম্পাদক কাজী সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা ও সালাউদ্দিন মুক্তারসহ আরও অনেকে।


মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিরুল ইসলাম সেলিম বলেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আগামী দিনে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি বলেন, অতীতে জেহালা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের কল্যাণে কাজ করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে উপজেলাবাসীর সেবা করতে চাই। তিনি আরও বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি আগামী দিনের পথচলায় উপজেলাবাসীর দোয়া ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, আলমডাঙ্গা নাগরিক কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা দারুস সালাম ময়দানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান শাবু।


আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্যসচিব খো. হাবিবুল করিম চঞ্চল, সিনিয়র সদস্য আরশাদ হোসেন সাদ, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আনন্দধাম নাগরিক পরিষদের আহ্বায়ক শাহ হামিদুল ইসলাম, মাদ্রাসাপাড়া উন্নয়ন কমিটির সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক রবিউল হক, সাবেক কৃষি ব্যাংকের ডিজিএম মতিউর রহমান, কোর্টপাড়া কমিউনিটির সহ-সম্পাদক মো. জহুরুল ইসলাম, চ্যানেল ডিও’র পরিচালক আবির আনাম, বিদ্যুৎ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আ. খালেক, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বণিক সমিতির সম্পাদক খো. আব্দুল্লাহ প্রমুখ।


অপর দিকে, আলমডাঙ্গায় প্রেসক্রিপশন পয়েন্টের উদ্যোগে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-র সদস্যদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গার লিয়াকত টাওয়ারের লাইলা কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ফরিদুল ইসলাম।


নিগার সিদ্দিক কলেজের প্রভাষক ও মানবাধিকার কর্মী খাইরুল ইসলামের সঞ্চালনায় এবং আলহাজ্ব ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে বক্তাগণ সংক্ষিপ্ত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. রওশন আরা, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ এবং কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স কোম্পানির আরএসএম আব্দুল জব্বার, ইথিক্যাল ফার্মার ম্যানেজার আরজু ও ওরিয়ন ফার্মার ম্যানেজার শফিকুল ইসলামসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির শতাধিক প্রতিনিধি। ইফতারপূর্ব দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আরিফ হোসেন।


অন্যদিকে, খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা চারতলা মোড়ের সেফ অ্যান্ড সুপার রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুষ্টিয়া জোন পরিচালক অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জোন পরিচালক সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আকরাম হোসাইন, কুষ্টিয়া জেলার যুব মজলিসের সেক্রেটার হাফেজ মো. শফিউল ইসলাম, বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা মো. আবুল বাশার। আলহাজ্ব জাকারিয়া হাবিবের উপস্থাপনায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিণ্টু, সরকারি কলেজের প্রভাষক মো. আব্দুল হাই। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. ইসহাক আলী। এদিকে, আলমডাঙ্গায় সাহিত্য পরিষদ ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাংগাঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, কবি কিশোর, কবি আব্দুল খালেকসহ বিভিন্ন অতিথিবৃন্দ। ইফতার মাহফিলের বিশেষ অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে পৌর এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সদস্য হাফেজ গোলাম রাব্বি। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের কর্মীরা একসাথে ইফতারে অংশ নেন।


মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুরে জামিয়াতুস সুন্নাহ কোমরপুর মাদরাসার পরিচালক হাজী মশিউর রহমানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম ও সাইফুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম আলী, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান টুটুল। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম, যুবদল নেতা ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা শাওন, তুষার, শাহিন, মাকসুদুলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।


গাংনী:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদার উদ্যোগে গাংনীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার গাংনী উপজেলার কুঞ্জ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, মেহেরপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক শামসুল আলম সোনা, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক (এনসিপি) মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমীর মো. আহসানুল হক, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মু. আলম হোসাইন এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে তাকওয়া, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি গাংনী উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো