মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ঘোষণা করলো মিনিস্টার ফ্রিজ

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৭ ইং
দৈনিক ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ঘোষণা করলো মিনিস্টার ফ্রিজ
চুয়াডাঙ্গায় শুরু হতে যাওয়া আলফাজ উদ্দীন জোয়াঃ ফুটবল টুর্নামেন্টে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে সাড়া জাগানো আরো একটি আয়োজন আগামী ২৪ নভেম্বর (সম্ভাব্য) থেকে শুরু হতে যাওয়া মরহুম আলফাজ উদ্দীন জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্ট আয়োজন সফল করতে চলছে সর্বোচ্চ প্রচার প্রচারণা। জমকালো আয়োজনে সাজানো প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে (ম্যান অব দ্যা ম্যাচ) পুরস্কার দেবে মিনিস্টার ফ্রিজ। কানাডা প্রবাসী চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল দলের সাড়া জাগানো খেলোয়াড় মামুন জোয়ার্দ্দারের উদ্যোগে সামিল হতে একই সাথে খেলোয়াড়দের বাড়তি উৎসাহ দিতে এ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি জানান, ‘আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ ফুটবল টুর্নামেন্ট ঘরোয়া ফুটবল আসরের সবচেয়ে বড় আয়োজন হবে। যেখান থেকে উঠে আসবে প্রতিভাবান ফুটবলাররা। তাদের উৎসাহ বাড়াতে আমাদের পক্ষ থেকে এ ক্ষুদ্র প্রয়াস।’


কমেন্ট বক্স
notebook

৪ পিস স্বর্ণের বারসহ একজন আটক