মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা কমিটির নবনির্বাচিত কমিটিকে সংবর্দনা

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৭ ইং
জেলা কমিটির নবনির্বাচিত কমিটিকে সংবর্দনা
চুয়াডাঙ্গা সদর উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে শহর প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা সদর উপজেলার শাখার পক্ষ থেকে জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নুতুন কমিটিকে সংবর্দনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের মাইক্রোস্ট্যান্ড অফিসে ওই সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিপন মন্ডলকে ফুলেল শুভেচ্ছায় উঞ্ষ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক লিগের সভাপতি টোকন মিয়া, সাধারণ সম্পাদক মামুন,অর্থ বিষায়ক সম্পাদক রেজাউল ইসলাম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেদ, সহ-সভাপতি নুরআলম তালুকদার, পৌর শ্রমিক লিগের সহ-সভাপতি মনিরুজ্জামান,সম্পাদক শেখ শফিকুল ইসলাম,সদস্য চান মিয়া,সবুর, ইলিয়াস,শফি, মুন্না, বিদ্যুৎ শ্রমিক লিগের সম্পাদক নজরুল, আ: মজিদ, টিএনটি শ্রমিক লীগ রবিন কুমার সাহা, সড়ক বিভাগের আসাদুজ্জামান শিমুল, শ্রমিক লীগ নেতা মিরাজুল ইসলাম নান্টু, রংশিল্পি শ্রমিক লিগ নেতা অজিজুর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

৪ পিস স্বর্ণের বারসহ একজন আটক