মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিউ মার্কেটের চার ব্যবসায়ী নেতাকে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০১৭ ইং
নিউ মার্কেটের চার ব্যবসায়ী নেতাকে সংবর্ধনা
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি নির্বাচনে জয়লাভ করায় নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ দু’টি সহ-সভাপতি ও সহ সম্পাদকসহ কার্যকরী দু’টি সদস্য পদে নিরঙ্কুশ জয়লাভ করায় সমবায় নিউ মার্কেটের চার ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সমবায় নিউ মার্কেটের ফিল্ম ফেয়ার কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন মিঠুর তত্ত্বাবধানে নন্দন ফ্যাশনস’র স্বত্ত্বাধিকারী সুমন পারভেজের সঞ্চালনায় জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি হাজী মো. মফিজুর রহমান (মুকুল), সহ-সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান (আবু), কার্যকরী সদস্য মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও হাজী মো. আসলাম আলীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সমবায় নিউ মার্কেট ব্যবসায়ীদের নানা উন্নয়ন ও সুবিধা অসুবিধা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউ মার্কেট ব্যবসায়ী মুনজুরুল ইসলাম লার্জ, আব্দুল জলিল জোয়ার্দ্দার, নিশীত চক্রবর্তী, আরিফুল হক, ইসমাইল হোসেন, হাজী শফিউর রহমান, মো. শাহজাহান, হাজী আসাবুল হক ফিরোজ প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন