মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযান

ফেনসিডিল ও মদ উদ্ধার, আটক ২

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
ফেনসিডিল ও মদ উদ্ধার, আটক ২

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও দুজন গ্রেপ্তার হন। গতকাল বিকেল চারটায় মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাত সাড়ে ৯টায় জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/এমপি’র ৫০০ গজ অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে অভিযান চালানো হয়। হাবিলদার মাহফুজ আলমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে গতকাল ভোর ৫টা ৪৫ মিনিটে মহেশপুরের কুমিল্লাপাড়া বিওপির অধীন কুমিল্লাপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আব্বাস আলী। একই দিন সকাল সাড়ে সাতটার দিকে উথলী বিওপির অধীন সন্তোষপুর গ্রামের পাকা গ্রামে অপর অভিযানে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নায়েব সুবেদার শরীফ উদ্দিন।


পরে বেলা সাড়ে ১১টায় খোসালপুর বিওপির অধীন খোশালপুর গ্রামে বিজিবি’র নিয়মিত টহলের সময় দু’জন বাংলাদেশি নাগরিককে আটক হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে মুন্সীগঞ্জ জেলার পশ্চিম বাঘড়া গ্রামের সভু বর্মনের ছেলে পলাশ বর্মন (৪০) ও অপরজন নারী, যার পরিচয় যাচাই প্রক্রিয়াধীন রয়েছে বিজিবির কাছে।


মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ