মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মুজিবনগরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ভারত থেকে ফেরত ৪ বাংলাদেশি

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
ভারত থেকে ফেরত ৪ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে রাজস্থান রাজ্যে অবস্থান করছিলেন এমন চার বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এই চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পরবর্তীতে রাজস্থানে গিয়ে বসবাস শুরু করে। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) আওতাধীন মুজিবনগর কোম্পানির কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর কোম্পানির কমান্ডার ধর্মেন্দ্র সিংয়ের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১০৫-এর নিকট শূন্য রেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 


আজ বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এবস তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

৬ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উভয় দেশের নাগরিকদের আইনি অধিকার রক্ষায় এমন সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 




কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ