সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মেয়াদোত্তীর্ণ কিট রাখায় নার্সিং হোমকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৫ ইং
মেয়াদোত্তীর্ণ কিট রাখায় নার্সিং হোমকে জরিমানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কিট সংরক্ষণ ও ব্যবহার করায় কনা নার্সিং হোমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে আলমডাঙ্গা শহরের একাত্তর ও হাজী মোড় এলাকায় এ অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


জানা যায়, আলমডাঙ্গা শহরের একাত্তর মোড়ে কনা নার্সিং হোমের ল্যাবের ফ্রিজ থেকে মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কীট জব্দ করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ শাহরিয়ার আতিক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। অভিযান শেষে মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট বা রিএজেন্ট ব্যবহার না করা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং অন্যান্য অনিয়ম দ্রুত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

করমুক্ত আয় সীমা হচ্ছে চার লাখ টাকা