সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসাদাহে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
জীবননগর হাসাদাহে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাসাদাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তারিনীবাস গ্রামের নেতা-কর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি শফিকুল আলম লিটন, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন। বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, বিএনপি নেতা রুবেল, সাদিকুল ইসলাম, রশিদ, বকুল, শাহীন, দাউদ হোসেন, রবিউল ইসলাম, দুদু বিশ্বাস, আবদুল, রুহল আমিন, আ. মালেক, রওশন আলী, সুলতান মালিতা প্রমুখ। 
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকলের মিলেমিশে কাজ করার জন্য বিশেষ অনুরোধ করেন। বৈঠক সঞ্চালনা করেন জীবননগর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সামছুল আলম বিজিবি সদস্য (অবসরপ্রাপ্ত)।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী