সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় অভিযানে মিলল মেয়াদোর্ত্তীর্ণ সার-কীটনাশক

ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় অভিযানে মিলল মেয়াদোর্ত্তীর্ণ সার-কীটনাশক

দামুড়হুদায় মেয়াদোর্ত্তীর্ণ সার রাখার অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে আশরাফুলের ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এস তাসফিকুর রহমান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে থেকে জানা যায়, দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় আশরাফুলের সার-কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোর্ত্তীর্ণ দস্তা সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোর্ত্তীর্ণ দস্তা সার রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮(২) ধারায় প্রতিষ্ঠানের মালিক আশরাফুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার ও দামুড়হুদা মডেল থানা-পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী