সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দিলেন প্রশাসক

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দিলেন প্রশাসক

আলমডাঙ্গা পৌরসভা অফিসের নিকটে অবৈধভাবে বিল্ডিং তৈরি করার অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। গতকাল বুধবার পৌর প্রশাসক এই ব্যবস্থা নেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভা অফিসের নিকটে অবৈধভাবে বিল্ডিং তৈরি করছিলেন মৃত রফিক খাঁনের ছেলে হেলান উদ্দিন। অভিযোগ পেয়ে আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে উপস্থিত হয়ে দেখতে পান পৌর নির্মাণ আইন ও বিল্ডিং কোড অমান্য করে রাস্তার ওপর বিল্ডিংয়ের ছাদ নির্মাণ করা হচ্ছে। তিনি তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেন।  তিনি বলেন, আশা করছি এখন থেকে কেউ আর বিল্ডিং কোড ও পৌর নির্মাণ আইন অমান্য করবেন না। এসময় আলমডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন বলে জানিয়ে তিনি বলেন, নাগরিকের সহযোগিতা পেলে আশা করছি অচিরেই পৌরসভা আমাদের কাক্সিক্ষত শহর উপহার দিতে পারবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী