সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারণা

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে জনমত গঠনে মাঠে নেমেছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা যুবদল শহরের সমবায় নিউ মার্কেট ও আশপাশের এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ প্রচারণায় যুবদলের নেতা-কর্মীরা পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে ছিল সংগঠনের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি ও জনসম্পৃক্ততা।


প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু সাইদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। এছাড়া সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হকসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নেন।


নেতা-কর্মীরা বলেন, ‘দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণ আজ বিএনপির নেতৃত্বকেই আশা করে। ধানের শীষ প্রতীক হচ্ছে জনগণের মুক্তির প্রতীক।’ তারা আরও জানান, তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের প্রচারণা চালানো হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী