শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দশর্নার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
দশর্নার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

দশর্নার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির দুজনকে না জানিয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন। গোপনে এডহক কমিটির আহ্বায়ক প্রভাষক মশিউর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকরামুল হক ওই দুই শিক্ষককে নিয়োগ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান ও শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম মিল্টনকে জানানো হয়নি। এর প্রতিবাদে শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন।


শিক্ষকেরা বলেন, এডহক কমিটির নিয়োগ প্রদান করার কোনো একতিয়ান নেই। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত কোনো প্রকার নিয়োগ দেওয়ার নিয়ম নেই। এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট ফোন করেও তাকে পাওয়া যায়নি।


এডহক কমিটির আহ্বায়ক প্রভাষক মশিউর রাহমান বলেন, এ নিয়োগ দেওয়ার সময় অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি ছিলেন। রেজুলেশন খাতায় তাদের স্বাক্ষর আছে। তবে তারা নিয়োগের পক্ষে মতামত দেয়নি। এছাড়া এডহক কমিটি ক্ষমতাবলে অস্থায়ী নিয়োগ দিতে পারে। তাদের ব্যক্তিগত বিরোধের কারণে নিয়োগের পক্ষে মতামত দেয়নি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন