সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার

একজনকে ফেরত দিল বিএসএফ, সীমান্তে ৬ বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপি কমান্ডার ও ভারতের ১৯৪ বিএসএফ-এর জোড়পাড়া ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গত সোমবার বিএসএফ-এর হাতে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি নাগরিক রুপচান খানকে (২৫) বিজিবির কাছে হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বেলা দেড়টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনস্থ জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে রুপচান খান (২৫) নামের এক বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। আটক রুপচান মাদারীপুর সদর উপজেলার বড়বাড্ডা গ্রামের মতলেব আলীর ছেলে। বিএসএফ এই বাংলাদেশি নাগরিককে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে এবং তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত তথ্য পাঠায়। পরে বিজিবি আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করে।


 একইদিন বিকেলে (বিএসটি) সীমান্ত পিলার ৬০/৩১-আর নিকটে শূন্য লাইন বরাবর দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করে বিএসএফ। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


এদিকে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটককৃতদের মধ্যে পুরুষ দুজন হলেন- যশোরের শার্শা থানাধীন শ্যামলাগাছি গ্রামের ওসমান গনির ছেলে আলমগীর হোসেন (৩৫) ও ঢাকা উত্তরখান থানার গোকুল মণ্ডলের ছেলে পরিমলচন্দ্র মণ্ডল (৫২)। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি’র অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিলেন হাবিলদার মো. জিনারুল ইসলাম। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তর হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো। অভিযানে বিজিবি সদস্যরা এসময় ৬ বাংলাদেশিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


অপর দিকে, জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ট্যাবলেট ও ওষধ উদ্ধার করেছে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে।


জানা গেছে, গত সোমবার রাতে মাধবখালী বিওপির টহল দল সীমান্ত পিলার ৭১/৭-এস হতে প্রায় ৩০০ গজ ভেতরে ধোপাখালী গ্রামের মাঠে অভিযান চালায়। হাবিলদার ভবতোষের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে মেদিনীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬৩/৬-এস হতে ২০০ গজ ভেতরে মো. কফিল উদ্দিনের আমবাগানে অভিযান চালায়। হাবিলদার মো. জামাল উদ্দীন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৯২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এদিকে গতকাল এঙ্গলবার সকালে কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে ১০০ গজ ভেতরে বাঘাডাংগা মান্দারতলা গ্রামের মেহগনি বাগানে অভিযান চালায়। নায়েব সুবেদার মো. আব্দুল করিম খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় চর্মরোগের ২৭ পিস ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।


এছাড়া সোমবার রাতে বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৪৩-আর হতে ৫০ গজ ভেতরে মালুপাড়া গ্রামের মাঠে অভিযান চালায়। হাবিলদার মো. জিনারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ইনজেকশন পিস ৩০ এবং চর্মরোগের ১ ক্রিম পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী